২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামিনে মুক্তি পেলেন কমিশনার পংকী

আলোচিত কিচেন মার্কেট মামলার অভিযুক্ত আসামি সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার আবদুল কাইয়ুম জালালী পংকী বৃহস্পতিবার সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 06:17 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সিলেট বিভাগীয় স্পেশাল জজ ইফতেখার রসুল সিদ্দিকের আদালত বৃহস্পতিবার দুপুরে পংকীর জামিন মঞ্জুর করলে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মুক্তি পান।

কমিশনার পংকী এই মামলার পলাতক আসামি হিসেবে গত ১৭ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে সিলেট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই মামলার প্রধান আসামি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হাইকোর্ট থেকে কিছুদিন আগে জামিন লাভ করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর কে কমিশনার পংকীর জামিনে মুক্তির সত্যতা স্বীকার করেছেন।

কমিশনার পংকীর পক্ষে সিলেট বারের সিনিয়র আইনজীবী রেজাউল করিম, এম এ গফফারসহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন।