২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের মৃত্যু

সুন্দরবনে একটি বাঘের মৃত্যু হয়েছে। মরদেহ পাওয়ার পর চিকিৎসক ও বন কর্মকর্তারা ধারণা করছেন, গরমে বাঘটি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 10:22 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সুন্দরবর পূর্ব বিভাগের চাঁদতাই রেঞ্জের হারবাড়িয়া পর্যটন কেন্দ্রের পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে বাঘটির মরদেহ। বাঘটি পুকুরে পানি পান করার পর পাড়ে উঠে বিশ্রাম নেওয়ার সময় মারা যায়।

বন বিভাগের কর্মকর্তা এস এম শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বাঘের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুকুরে পানি পান করার পরপরই বাঘটি গরমে মারা গেছে বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, পুকুর পাড়ে বাঘটিকে অনেকক্ষণ শুয়ে থাকতে দেখে লোকজন তাড়ানোর জন্য ঢিল ছোড়ে। কিন্তু তাতেও নড়াচড়া করতে না দেখে কাছে গিয়ে দেখতে পান বাঘটি মারা গেছে।

১২-১৩ বছর বয়েসী পুরুষ বাঘটির উচ্চতা তিন ফুট এবং দৈর্ঘ্য প্রায় নয় ফুট।

এ ঘটনার পর পাশ্ববর্তী করমজল বনকেন্দ্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ আব্দুর বরকে খবর দেওয়া হয়। তিনি বিকেলে হারবাড়িয়ায় এসে পৌছান। তারও প্রাথমিক ধারণা হিট স্ট্রোকে বাঘটি মারা গেছে।