২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রকি (২৫) নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রকি কুষ্টিয়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া র‌্যাব-১২ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর হাসিবুর রহমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গেট থেকে সন্ত্রাসী রকিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি সাটার গান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দীন জানান, রকির বিরুদ্ধে কুষ্টিয়ার সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। রকির বাড়ি কুষ্টিয়া শহরের চরকুঠিপাড়া এলাকায়।