২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পৌরসভা চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা গোয়েন্দা পুলিশ বুধবার পৌরসভা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, সুনির্দ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।

হারুনুর রশিদের বিরুদ্ধে টেন্ডারবাজি ও পৌর মার্কেটের কক্ষ বরাদ্দের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল তাকে নোয়াখালীর সুধারাম থানায় জিজ্ঞাসাবাদ করে।