জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানসহ আটক ২
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান ইউনুস আলী (৪৮) ও তার ভাই বিল্লুর রহমানকে (৪২) বুধবার ভোরে তাদের বাড়ি থেকে আটক করেছে র্যাব সদস্যরা।
উভয়ই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে। জিল্লুর রহমান অস্ত্র ও চোরাচালান মামলার আসামী।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার শাহ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, আটক দুজন ১৯৯১ সাল থেকে মাদক ব্যবসা ও অস্ত্র চোরাচালান চক্রের প্রধান হিসেবে একটি সিন্ডিকেট গড়ে তোলে। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
র্যাব জানায়, আটকের সময় তাদের বাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
