বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ৩ যুবক গ্রেপ্তার
বগুড়ার গাবতলীতে বুধবার সকালে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহযোগিতায় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করছে পুলিশ।
এরা হলেন, সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের জনি (২২), শহরের নাটাইপাড়া এলাকার বাপ্পী (২৫) ও সারিয়াকান্দির ছাইহাটা গ্রামের সাখাওয়াত (২৪)।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ওই তিন যুবক বাউইটোনা গ্রামের একটি মাছের খামারে রাত কাটিয়ে বুধবার সকালে বাইগুনি বাজারের দিকে রওনা দেয়। পথে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আশপাশের লোকজন ধাওয়া করে দুটি ধারালো অস্ত্রসহ তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
