২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনুস হত্যা মামলার আসামি, জেএমবির এহসার গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউনুস হত্যা মামলার আসামি ও জেএমবির এহসার সদস্য মো. শহিদুল্লাহ ওরফে মাহবুব গ্রেপ্তার হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার পেরিরহাট থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বগুড়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছেন, “মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাবতলীর পেরিরহাট এলাকার একটি চাতাল থেকে মো. শহিদুল্লাহ ওরফে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তার স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার স্ত্রী জেএমবির মহিলা শাখার সদস্য।”

তিনি জানান, ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ইউনুস হত্যা মামলার আসামি মাহবুবের বাড়ী নওগাঁর সাপাহারে। সে সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের মেয়ের জামাই।