২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা নদীতে প্রকৌশলী নিখোঁজ

বেড়া উপজেলার পেঁচাখোলায় মঙ্গলবার সকালে যমুনা নদীতে গোসল করতে গিয়ে তফাজ্জল হোসেন নামে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, সকাল নয়টার দিকে বেসরকারি প্রতিষ্ঠান রুপালী ট্রেডার্সের প্রধান প্রকৌশলী তফাজ্জল হোসেন যমুনা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যান। ফায়ার ব্রিগেড ও ডুবুরিরা অনেক চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি।