২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা শহরতলীর নন্দনপুর এলাকায় সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং ৩০ জন আহত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

নিহতের নাম জুয়েল (৩০)। তিনি কুমিল্লা আইন কলেজের ছাত্র।

পুলিশ জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার থেকে যাত্রীবাহী একটি মিনিবাস সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে কুমিল্লা শহরে প্রবেশের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে জুয়েল মারা যায় এবং আরও ৩০ জন আহত হয়।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির চালক ও হেলপারের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার ব্যাপারে সদর (দক্ষিণ) থানার উপ পরিদর্শক রসুল নিজামী বলেন, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউনিক সার্ভিসের বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।