পুলিশের ৪৭ পরিদর্শককে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি
পুলিশের ৪৭ জন পরিদর্শককে সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সঙ্গে পরামর্শক্রমে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মানিকগঞ্জ জেলার পরিদর্শক নাসিরউদ্দিন খানকে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার, ঢাকা সিআইডির পরিদর্শক সাহিদা বেগমকে ঢাকা সিআইডির সহকারি পুলিশ সুপার, কিশোরগঞ্জের মিঠামইন থানার ওসি মোঃ আব্দুর রশীদ শিকদারকে র্যাবের সহকারি পুলিশ সুপার, একই জেলার নিকলী থানার ওসি মোঃ ছাদেকুল ইসলামকে খুলনা পিটিসির সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির পরিদর্শক মোঃ আব্দুল হাই মোল্লাকে ঢাকা এসবির সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির পরিদর্শক মিয়া সিরাজুল হককে চট্টগ্রাম সিএমপির সহকারি পুলিশ কমিশনার, ঢাকা সিআইডির পরিদর্শক রওনকুল হক চৌধুরীকে ঢাকা সিআইডির সহকারি পুলিশ সুপার, ডিএমপি ডিবির পরিদর্শক মোঃ নূর-ই-আলমকে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার, যাত্রাবাড়ী থানার ওসি মোঃ মুজিবুল হককে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার, শেরপুর জেলার পরিদর্শক এটিএম ফারুখ আহমেদকে র্যাবের সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির পরিদর্শক মোঃ শামসুজ্জামান ভূঁইয়াকে ঢাকা এসবির সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির পরিদর্শক এসএম নুরুল হুদাকে সিএমপির সহকারি পুলিশ কমিশনার, রাজবাড়ী জেলার পরিদশৃক মোঃ শহিদুল ইসলামকে কেএমপির সহকারি পুলিশ কমিশনার, কেএমপির পরিদর্শক শেখ মোঃ আলী হায়দারকে কেএমপির সহকারি পুলিশ কমিশনার, ডিএমপির পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামকে খুলনা সার্কেলের সহকারি পুলিশ সুপার, মানিকগঞ্জ জেলার পরিদর্শক আব্দুল গাফফারকে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার, ঢাকা সিআইডির পরিদর্শক খুরশীদ জাহানকে ঢাকা সিআইডির সহকারি পুলিশ সুপার, ঢাকা সিআইডির পরিদর্শক রাশিদা বেগমকে সিআইডির সহকারি পুলিশ সুপার, ময়মনসিংহ জেলার পরিদর্শক মোঃ আলী আকবর গাজীকে র্যাবের সহকারি পুলিশ সুপার, টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি সিএ হালিমকে র্যাবের সহকারি পুলিশ সুপার, ডিএমপির পল্টন থানার ওসি মাহফুজ আলমকে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার, সিলেট জেলার যানবাহন পরিদর্শক মোঃ ফারুখ আহম্মেদকে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার, ডিএমপির যানবাহন পরিদর্শক সুলতান আলমকে ডিএমপির সহকারি কমিশনার, নীলফামারীর ডোমার থানার ওসি মোঃ বব্দুল বাছেদ আকন্দকে আরএমপির সহকারি কমিশনার, দিনাজপুর জেলার পরিদর্শক মোঃ কোবাদ হোসেনকে আরএমপির সহকারি পুলিশ কমিশনার, ঢাকা সিআইডির পরিদর্শক মোঃ আব্দুল বাতেনকে (২) আরএমপির সহকারি কমিশনার, ঢাকা সিআইডির পরিদর্শক মোঃ ফজলুল কবীরকে বিএমপির সহকারি কমিশনার, কেএমপির পরিদর্শক মোঃ সফিকুর রহমানকে যশোর ডিএসবির সহকারি পুলিশ সুপার, সৈয়দপুর রেলওয়ে পুলিশের ওসি তরুন কুমার মহুরীকে সিলেটের সহকারি পুলিশ কমিশনার, ঢাকা এসবির পরিদর্শক মোঃ নাজির হোসেনকে এসবির সহকারি পুলিশ সুপার, নেত্রকোনা সদর কোর্টের পরিদর্শক কাজী নজরুল ইসলামকে সিলেটের সহকারি পুলিশ কমিশনার, নোয়াখালীর হাতিয়া থানার ওসি একেএম মাকফারুল ইসলামকে বিএমপির সহকারি কমিশনার, সাতক্ষীরা জেলার পরিদর্শক সোরহাব হোসেনকে নোয়াখালী পিটিসির সহকারি কমিশনার, মুন্সীগঞ্জ জেলার পরিদর্শক মঞ্জুর মোর্শেদকে র্যাবের সহকারি পুলিশ সুপার, ময়মনসিংহ জেলার পরিদর্শক সফিকউল্লাহকে ডিএমপির সহকারি কমিশনার, ডিএমপির পরিদর্শক জাফর উল্লাহকে ডিএমপির সহকারি কমিশনার, ঢাকা সিআইডির পরিদর্শক কমল কৃঞ্চ ভরদ্বাজকে সিআইডির সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির পরিদশৃক লিয়াকত আলী খানকে ডিএমপির সহকারি কমিশনার, মৌলভীবাজারের পরিদর্শক তৌহিদুল ইসলাম চৌধুরীকে র্যাবের সহকারি পুলিশ সুপার, ঢাকা সিআইডির মনসুর আলী মন্ডলকে গাজীপুরের সহকারি পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলার মেজবাহ উদ্দিনকে সিএমপির সহকারি কমিশনার, ডিএমপির পরিদর্শক আব্দুল আওয়ালকে সিরাজগঞ্জের সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির পরিদর্শক আশরাফুর রহমান ফকিরকে এসবির সহকারি পুলিশ সুপার, ঢাকা সিআইডির মোঃ শাহজাহানকে র্যাবের সহকারি পুলিশ সুপার, ঢাকা এসবির ইকবাল আজাদকে সিআইডির সহকারি পুলিশ সুপার, রংপুরের মিঠাপুকুর থানার ওসি সৈয়দ এমদাদুল হককে র্যাবের সহকারি পুলিশ সুপার এবং সিএমপির পরিদর্শক মোঃ আব্দুর রহীমকে র্যাবের সহকারি পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
