২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়মতো হিসাব না দেওয়ায় হারিছ ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসার অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সময়মতো সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে কমিশন তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মমিন উল্লাহ সোমবার দুপুরে হারিছ চৌধুরীর অনুপস্থিতিতেই এই অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে ৬ মে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন তিনি।

বিকেলে একই অভিযোগে ওই আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিকেল সাড়ে ৩টায় মামুনকে আদালতে হাজির করা হলে তিনি বলেন, পুলিশের হেফাজতে থাকার কারণে তিনি সময় মতো সম্পদের হিসাব দিতে পারেননি।

বিচারক ৯ মে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।