সিলেটে পলাতক আসামীর মৃত্যু
আলোচিত কিচেন মার্কেট দুর্নীতি মামলার পলাতক আসামী সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কমিশনার আবদুল ওদুদ খালেদ সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কমিশনার খালেদের ভাই ফয়জুল আনোয়ার আলাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সকাল সাড়ে আটটায় মৌলভীবাজারের রাজনগরে বন্ধুর বাড়িতে অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট পৌরসভা ও সিটি কর্পোরেশনে পাঁচবার নির্বাচিত কমিশনার আলোচিত কিচেন মার্কেট দুর্নীতি মামলার আসামী হিসেবে আবদুল ওদুদ খালেদ আত্মগোপন করেছিলেন।
