২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সাবেক বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রীর বিরুদ্ধে টিন আত্মসাতের মামলা

সাবেক বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) এর বিরুদ্ধে প্রতারণা ও মুক্তিযোদ্ধাদের টিন আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ একে এম নজরুল ইসলাম বাদী হয়ে রোববার ভোলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাস মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় পাঠানোর আদেশ দেন। মামলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে একমাত্র আসামী করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালে লালমোহনের ৬৫ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার নামে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টিনের মধ্যে ১৮ জন অমুক্তিযোদ্ধার নামে ২১৬ পিস ত্রাণের টিন বরাদ্দ দেখিয়ে আসামী তা আত্মসাত করেছেন।

এ ছাড়া ২০০৪ সালে লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বিতরণের সময় আসামী অন্যায়ভাবে তার নামে প্রতিষ্ঠিত দুটি ক্লাবের নামে ৪৮ পিস, জনৈক মো. ডিপটি নামে ১৬ পিসসহ মোট ২৮০ পিস ত্রাণের ঢেউটিন আত্মসাত করেন।