২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপজ্জনক চলাচলের কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ আটক

চট্টগ্রাম বন্দর চ্যানেলে বিপজ্জনকভাবে চলাচলের কারণে শনিবার এমভি শান্তা মারিয়া নামের একটি অভ্যন্তরীণ কার্গো জাহাজকে আটক এবং জাহাজের মাস্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 10:35 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শনিবার ভ্রাম্যমান আদালতের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করায় শুক্রবার সকালে জাহাজটিকে আটক করা হয়। বেতার যন্ত্র সচল না রাখা এবং বিপজ্জনকভাবে জাহাজ চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী শনিবার জাহাজের মাস্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং তার কম্পিটেন্সি সার্টিফিকেট জব্দ করার নির্দেশ দেন।