২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সারকারখানায় উৎপাদন শুরু

টানা পাঁচদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় শনিবার বিকেল থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 08:55 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইউরিয়া প্লান্টে লিকেজের কারণে কর্তৃপক্ষ ২৩ এপ্রিল বিকেল থেকে সেখানে উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, স্থানীয় প্রকৌশলীরা ইউরিয়া প্লান্টের ত্রুটি সারানোর পর সেখানে আবার উৎপাদন শুরু করা হয়েছে।

দৈনিক এক হাজার ছয়শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে গত এক বছরে ১৮ বার বন্ধ হয়েছে। এরমধ্যে চলতি মাসেই কারখানাটি বন্ধ হয়েছে তিনবার।