হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
জেলার হাটহাজারীতে একদল ডাকাত শুক্রবার গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে ১৮ থেকে ২০ জনের ডাকাত দল সদর এলাকার কালাচান্দ দিঘীর পশ্চিম পাড়ে জেবল হক সওদাগরের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ এক লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণলংকারসহ মূল্যবান মালামাল লুট করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সরকার জানান, এ ব্যাপারে শনিবার সকালে জেবল হক সওদাগরের ছেলে মোহাম্মদ মনির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
