২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত দেখতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র টম ক্যাসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 02:05 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তার এ বক্তব্য প্রকাশিত হয়।

টম ক্যাসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক এটাই যুক্তরাষ্ট্র চায়। আমরা চাই সেখানে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত থাকুক। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। এক্ষেত্রে এটা মনে রাখতে হবে দেশটি একটি অন্তর্বর্তী সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। তবে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের জনগণ নিজেরা ভাবছে এবং উত্তরণেও সচেষ্ট রয়েছে।

পাকিস্তানের ক্ষেত্রেও একই মন্তব্য করেন মার্কিন মুখপাত্র। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানে গণতন্ত্রের উত্তরণে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।