২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সয়াবিন ও ডিজেল মিশিয়ে সরিষার তেল!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুটি ভেজাল সরিষার তেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে যৌথবাহিনী। এসব কারখানায় অপরিশোধিত সয়াবিন তেল ও ডিজেলের মাধ্যমে সরিষার তেলে ভেজাল মেশানো হতো।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শুক্রবার কারখানা দুটিতে অভিযান চালিয়ে ২৬ ড্রাম ভেজাল তেল ও ভেজাল করার উপাদানসহ চার শ্রমিককে আটক করা হয়। এরা হলেন গোপাল, ফারুক, খোকন ও মোরশেদ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কড়ইতলী বাজারে অভিযান চালিয়ে ওই দুটি কারখানা থেকে ২৬ ড্রাম ভেজাল সরিষার তেল, ২০০টি তেলভর্তি কন্টেইনার এবং বিপুল পরিমাণ অপরিশোধিত সয়াবিন তেল ও ডিজেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধরা পড়ার ভয়ে কারখানার মালিক আলী মিয়া কিছুদিন আগে শহরের পুরানবাজার এলাকা থেকে কারখানা দুটি কড়ইতলীতে স্থানান্তর করে। এসব কারখানায় ভেজাল সরিষার তেল গুদামজাতও করা হতো।

তবে গুদামের মালিক আলী মিয়াকে আটক করা যায়নি।

বেলাল চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।