২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে কারখানায় আগুনে ১২ শ্রমিক দগ্ধ

রাজধানীর মীরহাজিরবাগে বুধবার রাতে একটি পাখা তৈরির কারখানায় আগুন লেগে পাঁচ নারীসহ ১২ শ্রমিক ঝলসে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 12:48 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন নাসরীন (১৭), রোজিনা (১৪), শানু বেগম (২১), শাহাদত (১৫), আল-আমিন (১৬), মনির (১৮), মুন্নাফ (২০), তান্না (২০), রুবেল (১২), সমীর (২০), নাজমা (২০) এবং সিরাজ (২০)। এদের সবারই শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা আঞ্জুম রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মীরহাজিরবাগে মোঃ দুলালের ফ্যান তৈরী কারখানায় রাত সাড়ে ১০ টায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানায় শ্রমিকরা কাজ করার সময় তারপিনের তেল থেকে আগুনে সূত্রপাত হয় বলে ওই দমকল কর্মকর্তা জানান।