পুলিশ সুপার পর্যায়ের ১০ কর্মকর্তা রদবদল
পুলিশ সুপার (এসপি) পর্যায়ের ১০ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
মেহেরপুরের এসপি খন্দকার রফিকুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি, রাঙামাটির এসপি একরামুল হাবিবকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের এসপি আবদুল বাতেনকে রাঙামাটির এসপি, শরীয়তপুরের এসপি নওশের আলীকে ঢাকা সিআইডির বিশেষ সুপার (এসএস), কিশোরগঞ্জের এসপি গোলাম ফারুককে মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডেন্ট, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি নজরুল ইসলামকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চের এসএস, মুক্তাগাছা এপিবিএনের কমান্ডেন্ট সিদ্দিকুর রহমানকে ঝালকাঠির এসপি, চট্টগ্রামের ডিসি (ক্লোজড) আকবর আলী খানকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া জাতিসংঘ মিশন ফেরৎ অতিরিক্ত এসপি রেজাউল করিমকে পুলিশ সদর দপ্তরের এআইজি (চলতি দায়িত্ব) এবং ঢাকা এসবির অতিরিক্ত এসপি হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসির (চলতি দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে।
