মুন্সীগঞ্জে পুলিশ সোর্স গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের সোর্স কেজি সাইফুলকে (৩৮) মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুলের বাড়ি সদর উপজেলার দরগাবাড়ি (গোয়ালঘুন্নী) গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ নেয়াজী জানান, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সাইফুল দীর্ঘ দিন ধরে নিরীহ গ্রামবাসীদের হয়রানি করছিল। তাই জরুরি ক্ষমতা অধ্যাদেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
