ময়মনসিংহে ঘুষ নেওয়ার অভিযোগ সহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষ নেওয়ার সময় বুধবার হালুয়াঘাট উপজেলার ভবন কুড়া ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা জুবেদ আলীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ এর ফ্লাইট লে.ফয়সাল জানান, বুধবার দুপুরে ভবন কুড়া ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা জুবেদ আলী সাড়ে আট হাজার টাকা ঘুষ নেওয়ার র্যাবের হাতে গ্রেপ্তার হন।
তাকে ময়মনসিংহে র্যাব-৯ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
