মিনিবাসের ধাক্কায় দুই র্যাব সদস্য আহত
রাজধানীর কাপ্তানবাজারে বুধবার সকালে যাত্রিবাহী মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই র্যাব সদস্য মারাত্মক আহত হয়েছেন।
এরা হচ্ছেন র্যাব-৩ এর সৈনিক মো. জুলহাস ও সৈনিক মো. ইমতিয়াজ। তারা দুজনেই সেন্ট্রাল মেডিকেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব-৩ এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেজর ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে গুলিস্তান থেকে টিকাটুলির র্যাব কার্যালয়ে আসার পথে কাপ্তানবাজার এলাকায় একটি যাত্রিবাহী মিনিবাস র্যাব সদস্যদের মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্র্ঘটনা ঘটে।
তিনি জানান, ইমতিয়াজের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে জুলহাস এখনও শঙ্কামুক্ত নন।
ওই র্যাব কর্মকর্তা আরও জানান, মিনিবাসটি আটক করে র্যাব-৩ কার্যালয়ে রাখা হয়েছে। তবে চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
