২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ২

জেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ওরফে বেপারী স্বপনকে মঙ্গলবার রাতে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:19 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তার কাছ থেকে এসময় যুক্তরাষ্ট্রে তৈরি একটি শর্টগান উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে শহরের আবহাওয়া অফিস সড়কের বাসা থেকে যুবদল নেতা আমিনুল ইসলাম সুমনকে কাটা রাইফেলসহ গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী মিয়ার বাসায় অভিযান চালিয়ে তার ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।