২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ সুপার মার্কেট থেকে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মার্কেটের নিচতলার একটি সেলুন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড তাজা গুলি, নাইন এমএম পিস্তলের ম্যাগজিন ও একটি চাপাতি।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ইয়াছিন হোসেন (২২), হোসেন মোহাম্মদ (২২), খায়রুল আলম সজীব (২০), নিশান আহমেদ নাহিদ (২০) ও সাইফুল ইসলাম শামিম (২৬)।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচ জন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।