সাভারে ১০ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার, গ্রেপ্তার ৪
ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় কলকাতা থেকে ঢাকাগামী বিআরটিসির দুটি বাসে তল্লাশি চালিয়ে র্যাব ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জর্জেট শাড়ী, থ্রি পিস, ফতুয়া, গেঞ্জিসহ বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার করেছে।
র্যাব-১১ সাভার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে এ অভিযান চালায়।
এ সময় এ সময় র্যাব এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসের সুপার ভাইজার হুমায়ুন কবীর (৩৮), যাত্রী নার্গিস বেগম (৪০), আবুল কাশেম (৩০), পারভেজ হক রানাকে (২৮) গ্রেপ্তার করেছে।
র্যাব-১১ সাভার ক্যাম্পের উপ পরিদর্শক আবদুল হাই জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা প্রায়ই এভাবে মালামাল এনে থাকে। তারা জানিয়েছে, বাসের যেসব আসন খালি থাকে সেগুলোর বিপরীতে মালামাল আনা ছাড়াও অনেক সময় যাত্রীদের নামেও মালামাল তারা নিয়ে আসেন যেগুলো যাত্রীরা জানতেও পারেন না।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
