২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ লালুর বিরুদ্ধে আরও একটি মামলা

বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। যৌথবাহিনী গ্রেপ্তার করার পর এ নিয়ে তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হলো।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 02:44 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার সকালে বগুড়া প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হেলালুজ্জামান তালুকদার লালু ও তার ব্যক্তিগত সহকারী মাতলুবুর রহমানসহ ২০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের নতুন মামলাটি দায়ের করেন মো. আমিনুল ইসলাম।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনের পর হেলালুজ্জামান লালু বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন দুলাখ টাকা দিলেও বাকি তিন লাখ টাকার জন্য বাদীকে সংসদের বাসা চম্পা মহলে আটকে রাখা হয়। পরে বাদীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়।

আদালতের বিচারক অঞ্জনা খান মজলিস মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১২ ফেব্রুয়ারি বগুড়ার চম্পা মহল থেকে যৌথবাহিনী হেলালুজ্জামান তালুকদারকে গ্রেপ্তার করে।