২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে এক জেএমবি সদস্য গ্রেপ্তার

ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর থেকে জেএমবির সক্রিয় সদস্য সুলতান মাহমুদকে (৩০) গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুটহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 02:40 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সুলতান মাহমুদ জেএমবির তালিকাভুক্ত সক্রিয় সদস্য। জেএমবির আঞ্চলিক কমান্ডার পলাতক মন্তেজার রহমানের ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।