২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর গ্রামে মঙ্গলবার সকালে মাটির দেয়াল চাপায় শিশু আলী হোসেন (৪) ঘটনাস্থলেই মারা গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 11:59 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পুলিশ ও পরিবার সূত্র জানায়, আলী হোসেনের বাবা সিরাজ হোসেন নিজ ঘরের পাশে মাটি কাটার সময় হঠাৎ করে দেয়াল ধসে পড়ে। এ সময় মাটির নিচে চাপা পড়ে আলী হোসেনের মৃত্যু হয়।