২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় পাঁচ চরমপন্থী ও এক জেএমবি সদস্য গ্রেপ্তার

বাগমারায় পাঁচ চরমপন্থী ও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 10:58 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

গ্রেপ্তার হওয়া চরমপন্থীরা পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য বলে পুলিশ জানায়। এরা হলো কর্ণপাড়া গ্রামের সিরাজ ওরফে বিদ্যুৎ (৩৭), আব্দুল মালেক (২৩), আলোক নগর এলাকার সাইফুল ইসলাম (৪০), আব্দুর রাজ্জাক (৩৩) এবং কাচু শাহ (৩২)।

এছাড়া কোনাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আবু সাইয়িদ(৪৫) নামে জেএমবি সদস্যকে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরেই তাদের আদালতে হাজির করা হবে।