জিয়া সার কারখানার উৎপাদন আবারো বন্ধ
আশুগঞ্জে জিয়া সার কারখানার উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। সোমবার বিকেলে ইউরিয়া প্ল্যান্টে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউরিয়া প্ল্যান্টে লিকেজ তৈরি হওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি সারানোর চেষ্টা করছেন। উৎপাদন শুরু হতে তিন-চার দিন লেগে যেতে পারে।
দৈনিক ১ হাজার ৬০০ টন ইউরিয়া উৎপাদনক্ষম জিয়া সার কারখানার উৎপাদন গত ১৫ এপ্রিল একই কারণে বন্ধ হয়ে গিয়েছিল।
