ফরিদপুরে বস্তাবন্দি নরকংকাল উদ্ধার
নগরকান্দা থানা পুলিশ রোববার উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়ীয়া থেকে বস্তাবন্দি একটি নরকংকাল উদ্ধার করেছে। খেজুর গাছে বস্তাটি ঝোলানো ছিল।
বস্তার ভেতর একটি চিরকুটে কংকালটি রামনগর ইউনিয়নের অপহৃত মেম্বার আয়নাল মোল্লার বলে দাবি করা হয়েছে।
গত বছর ৬ মে ফরিদপুরের বাখুন্ডা থেকে রামনগর যাওয়ার পথে মেম্বার আয়নাল মোল্লা নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অপহরণ মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি (ভাঙ্গা সার্কেল) আব্দুল জলিল জানান, কংকালটি আয়নাল মেম্বারের কিনা তা পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
