২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-মিয়ানমার সড়ক যোগাযোগের চুক্তি শিগগিরই

মিয়ানমারের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে চুক্তি করতে যাচ্ছে সরকার। ২৫ মে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর মিয়ানমার সফরের সময় চুক্তিটি স্বাক্ষর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শনিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়।

এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় কক্সবাজারের গুনধুম থেকে মিয়ানমারের বলীবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। সড়কের ২ কিলোমিটার অংশ বাংলাদেশের মধ্যে পড়বে।

এছাড়া উপদেষ্টা পরিষদ বৈঠক থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি (এইচএনপিএসপি) বাস্তবায়নে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।