২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারোরই দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিৎ নয়: সুরঞ্জিত

কোনও ব্যক্তিরই দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। এ মত প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে জাতীয় ও দলীয় রাজনীতিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলেও মনে করছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শনিবার বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ কে দেওয়া এক সাক্ষাতকারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “সংসদের ভেতর ও বাইরে সংসদ সদস্যদের মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিৎ। পাশাপাশি দলগুলোর নেতৃত্ব নির্বাচন হওয়া উচিৎ কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে। এর মধ্য দিয়েই যোগ্য ব্যক্তিরা দলের নেতৃত্বে আসতে পারবে।”

আওয়ামী লীগ নেতা বলেন, “আমি মনে করি, কারোরই দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিৎ নয়। দলীয় সভাপতি কত দিন বা কত টার্ম থাকবেন তাও সুনির্দিষ্ট করা যেতে পারে। দলীয় প্রধান সরকার বা রাষ্ট্রপ্রধান হলেই দুর্নীতির কথা আসে। কারণ, ক্ষমতার প্রবণতাই হচ্ছে দুর্নীতি। আর চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত দুর্নীতির দিকে টেনে নিয়ে যায়। সুতরাং, এ বিষয়ে আমূল সংস্কার দরকার।”