২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের মহা ব্যবস্থাপকের আত্মহত্যা

হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের মহা ব্যবস্থাপক আব্দুল হক (৫৭) রাজধানীর মোহম্মদপুরে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 09:53 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মোহম্মদপুরের উপ-পরিদর্শক আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল হকের বাসা তাজমহল সড়কে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দাবি করে জানান, পরিবারের সদস্যরা বলেছেন অফিসের কাজকর্ম নিয়ে তিনি সারাক্ষণ দুঃশ্চিন্তায় থাকতেন। প্রায়ই তার কাছে ফোন আসত এবং ফোন ধরার পর তাকে আরো চিন্তিত দেখা যেত।

পুলিশ দাবি করছে পরিবারের সদস্যরা তাদেরকে জানিয়েছেন, আব্দুল হক বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টিভি দেখার পর আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের দেওয়া হবে। আত্মহত্যার বিষয়ে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়।