চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মালেককে (৪৫) শুক্রবার গোয়েন্দা পুলিশ আটক করেছে।
আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজার থেকে বিকাল ৫টায় তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কিনা তা জানতে চাইলে পরে যোগাযোগ করতে বলেন তিনি।
