২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে মহানগর হাকিম আদালতে মামুন

ধানমন্ডি থানায় মীর জাহিদ হোসেনের দায়ের করা চাঁদাবজির মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে চার দিনের পুলিশ রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বৃহষ্পতিবার দুপুরে মামুনকে এ মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহনগর হাকিম আদালতের হাকিম এবিএম আব্দুল ফাত্তাহর খাস কামরায় দুপুর দুইটা ১০ মিনিটে স্বীকারোক্তিমুলক জবানবন্দি নেওয়ার জন্য মামুনকে তার খাস কামরায় বসিয়েছেন।

নওগাঁর এক ব্যবসায়ী মো. জাহিদ গত ২ এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ৫৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানায় মামলা দায়ের করে।

মামুনকে গত ২৬ মার্চ তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন।