২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মঞ্জুরুল আলম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (বিটিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম। বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মঞ্জুরুল আলমকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

২০০২ সালে বিটিআরসি গঠন হওয়ার পর এই প্রথম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিগনাল কর্পস অফিসার মেজর জেনারেল মঞ্জুরুল আলম টেলিযোগাযোগ খাতে অভিজ্ঞ হিসেবে তিন বছর মেয়াদে দায়িত্ব পেলেন। এর আগে দায়িত্ব পাওয়া দুইজনই ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

পাকিস্তান, ভারত কিংবা শ্রীলঙ্কার মতো টেলিযোগাযোগ খাতে এগিয়ে যাওয়ার কার্যকর পদক্ষেপে নিতে ব্যর্থতাসহ ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, নিয়োগপ্রাপ্ত বিটিআরসির চেয়ারম্যানের প্রধান দায়িত্ব হবে প্রতিষ্ঠানটিকে নতুন করে সুগঠিত করা। এর ব্যতিক্রম ঘটলে দেশের টেলিযোগাযোগ এবং আইসিটি খাত ধ্বংস হয়ে যাবে।

এর আগে মঞ্জুরুল আলম জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।