পরিবহন নেতা হাবু গ্রেপ্তার
যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকা থেকে বুধবার সায়দাবাদ পরিবহন সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর কমান্ডার এএসপি এন আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে পাঁচটায় তাকে গ্রেপ্তার করা হয়।
হাবুর বিরুদ্ধে ডেমরা ও সুত্রাপুর থানায় সন্ত্রাসী, বোমাবাজি, হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
