২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হোটেল পরিচালক ও তার ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও অভিজাত হোটেল মিলেনিয়াম ইন্টারন্যাশনালের পরিচালক মামুনুর রশীদ (৩২) ও তার ছোট ভাই মাসুদুর রহমান মাসুদকে (৩০) অস্ত্র ও ধারালো ছুরিসহ যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঙ্গলবার রাত ২ টায় নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাত তিনটায় তাদের দুজনকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনীর মেজর ইউসুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, রাত ২ টায় নগরীর ১৯০, পশ্চিম বানিয়া খামার মেইন রোডে অবস্থিত বাসভবনে যৌথবাহিনীর একটি দল অভিযান চালায়। তারা পুরো বাড়িটি ঘিরে রেখে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে একটি দেশি তৈরি পিস্তল ও দুইটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পিস্তলটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী মামুনুর রশীদ ও তার ছোট ভাই মাসুদ। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে রাত তিনটায় সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রাতেই সোনাডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) তুষার কান্তি দাস বাদী হয়ে মামুনুর রশীদ ও মাসুদকে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।