২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একে-৪৭ সহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. ওসমানকে মঙ্গলবার একটি একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

র‌্যাব সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার নানোপুর ইউনিয়ন থেকে র‌্যাব-৭ এর একটি দল ওসমানকে একটি একে-৪৭ রাইফেল এবং চারটি ম্যাগজিন ভর্তি ১৭০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। ওসমান কুখ্যাত বাকের বাহিনীর অন্যতম সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।