২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার

জেলার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 04:02 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে প্রত্যাহার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার চৌধুরী মজুরুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিনা অনুমতিতে জুয়াসহ বৈশাখী মেলা চালানো, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যর্থতা এবং জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।”