২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক চিফ হুইপ দেলোয়ারকে দেশ ছাড়তে দেওয়া হয়নি

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার দেলোয়ার হোসেনকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। সোমবার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে গেলে তাকে আটকে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 12:05 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুর যাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তাকে যেতে বাধা দেওয়ায় তার স্ত্রী ও মেয়েরা ফ্লাইট বাতিল করে বাসায় ফিরে যান।

এ ব্যাপারে বিমানবন্দরের একজন ইমিগ্রেশন কর্মকর্তা রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার হোসেনকে যেতে দেওয়া হয়নি। তবে তার স্ত্রী ও মেয়েদের ব্যাপারে কোনো বাধা ছিল না।