বাগমারায় এক জেএমবি সদস্য আটক
রাজশাহীর বাগমারা উপজেলার উদপাড়ায় জেএমবি সদস্য শফিকুল দর্জিকে সোমবার আটক করেছে র্যাব।
রাজশাহী র্যাবের একটি দল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
র্যাব সূত্র জানায়, শফিকুল ইসলামের বিরুদ্ধে জঙ্গি হামলাসহ একাধিক অভিযোগ আছে। ২০০৪ সালে বাগমারায় বাংলাভাইয়ের অভিযানের সময় তার ঘনিষ্ঠ সহযোগী ছিল শফিকুল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারোয়ার জানান, শফিকুল দর্জিকে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ৯টা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি।
