২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর দিবস উপলক্ষে হাসিনার বাণী, আ. লীগের কর্মসূচি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক বাণীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার এবং গণতন্ত্র, আইনের শাসন ও একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এ ছাড়া সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শহীদ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং রাজশাহীতে এ এইচ এম কামারুজ্জামানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল জলিল সোমবার এক বিবৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী, সমর্থক ও দেশের সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন।