২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার চলবে: এমএ মতিন

উপদেষ্টা এমএ মতিন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অব্যাহত থাকবে। তবে এ ক্ষেত্রে আর কোনো তালিকা প্রকাশ করা হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (টাস্কফোর্স) চেয়ারম্যান মতিন আরও বলেন, দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করার জন্য দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে। এ কারণে পুলিশ বিভাগ থেকে দুর্নীতি দমন কমিশনে লোক দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

মতিন আরও বলেন, বর্তমানে ১২টি দুর্নীতি মামলার তদন্ত চলছে। এ ছাড়া সাত-আটটি আছে টাস্কফোর্সের হাতে। আর দুর্নীতি দমন কমিশনের কাছে রয়েছে তিন থেকে চারটি মামলা।

সরকারের উপদেষ্টা পরিষদ থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ বিষয়টি আমার জানা নেই।”