২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বঙ্গবন্ধু যমুনা সেতু সড়কের টাঙ্গাইল শহর বাইপাসের বিল খারিন্দায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক সড়ক দুর্ঘটনায় দুই তরুনী নিহত ও তিন জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নিহতরা হলেন শাহানাজ (২০) ও বিথী (২২)।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো জ-৭০৫২) দুইটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহানাজ ও বিথী মারা যায়।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।