২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডাকাতের গুলিতে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 03:46 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নিহতের নাম হারিছ মিয়া(৭০)। তিনি পেশায় গরু ব্যবসায়ী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে ১৫ বা ১৬ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে হারিছ মিয়ার ঘরে ঢোকে। তারা প্রথমে হারিছ মিয়ার বড় ছেলে আসাদের (৩৫) হাঁটুতে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। ছেলেকে বাঁচাতে গেলে ডাকাতরা হারিছ মিয়ার বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিষয়ে নিহতের বড় ভাই চান মিয়া কারও নাম উল্লেখ না করে পাকুন্দিয়া থানায় হত্যাসহ ডাকাতির মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম হোসেন জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।