২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বোমা উদ্ধার

বগুড়া শহরের বড়গোলা এলাকা থেকে শুক্রবার একটি বোমা উদ্ধার করেছে র‌্যাব। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বড়গোলার টিনপট্টি এলাকার হাফিজ ভবনের নিচতলায় একটি বোমা পড়ে থাকতে দেখে লোকজন র‌্যাবকে খবর দেয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 11:37 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সকাল সোয়া ৯টার দিকে র‌্যাব সদস্যরা এসে বোমাটি উদ্ধার করে। পরে তা বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধার করা বোমাটিকে গ্রেনেড বলে ধারণা করছে লোকজন।

র‌্যাব-৮ এর কমান্ডার ক্যাপ্টেন মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি গ্রেনেড কিনা, তা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

বোমাটি পরীক্ষার জন্য বগুড়া ক্যান্টনমেন্টের জিওসি বরাবর চিঠি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম ইকবাল।