২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বাগেরহাটের তিন উপজেলায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত লাগাতার শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 10:55 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুবদ দাস জানিয়েছেন, সদর উপজেলাসহ মোড়লগঞ্জ ও কচুয়ায় বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ব্যাপক শিলাবৃষ্টিতে ১৬২ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ষণে ঘরে তোলার উপযোগী পাকা ধান নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা।

এছাড়া মোড়লগঞ্জ উপজেলায় কলা গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে এসব জমিতে পরে আর কলা চাষ করা যাবে না বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার রাত ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিলাবৃষ্টি চলছিল।